×

ফুটবল

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

ফাইল ছবি

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আরও একবার মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই বিশেষ এই আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।

এর আগে আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের কিছুদিন পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে বিদায়ী ম্যাচ উপলক্ষে আবারও জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে রাখা হয়েছে মেসিকে। নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই তাকে মাঠে দেখা যাবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচি শুরু হবে ৩০ সেপ্টেম্বর। ওই দিন কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। তিন দিন পর একই ভেন্যুতে হবে মেসির বিদায়ী ম্যাচ।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছে এএফএ। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে পরিবারসহ বেনিনের বিপক্ষে ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে। মেসির সঙ্গে কাতার বিশ্বকাপজয়ী সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও বর্তমান স্কোয়াডে রয়েছেন।

এএফএ এক বিবৃতিতে জানায়, কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করেই ৬ অক্টোবর মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসির সম্মতি পাওয়ার পর ২০২২ বিশ্বকাপে তার সঙ্গে খেলা সব বিশ্বচ্যাম্পিয়নকে পরিবারসহ আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ও ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারে মেসি জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ একাধিক শিরোপা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনজালেস, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট যেভাবে

নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট যেভাবে

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App