×

জাতীয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা থাকলেও এর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দুই পক্ষের সুবিধাজনক সময় বিবেচনা করেই বৈঠকের সময় নির্ধারণ করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করছেন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। এদিন সকালে জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন তিনি। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেবেন।

মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এ ধরনের পার্শ্ববৈঠকের সময়সূচি অনেক সময় শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডিজিটাল অস্ত্রের শিকার কি মরিয়ম?

ডিজিটাল অস্ত্রের শিকার কি মরিয়ম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App