×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেলে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।

অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের আগে পর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এসব অধ্যাদেশের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট ও বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত অধ্যাদেশ রয়েছে। অধিবেশনে তিনটি অধ্যাদেশের পাশাপাশি একটি বিলও উপস্থাপন করা হবে বলে বৈঠকে জানানো হয়।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ৫ নভেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

বিভিন্ন সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন

বিভিন্ন সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন

গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে শর্তহীন অনুদান

জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে শর্তহীন অনুদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App