×

জাতীয়

আরও ১১ বোয়িং কিনছে বিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

আরও ১১ বোয়িং কিনছে বিমান

ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে চুক্তি হতে যাচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের (UNGA) সাইডলাইনে এ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চুক্তিটি স্বাক্ষর হলে বিমানের বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা মোট ২৫টিতে দাঁড়াবে। এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল বিমান।

আগের চুক্তিতে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে। এসব উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহের কথা।

তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন পদ্ধতি এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার উদ্যোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১০টি এয়ারবাস কেনার বিষয়েও কাজ চলছে।

এদিকে অতিরিক্ত ১১টি বোয়িং কেনার সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ২০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি পরিবর্তনশীল এবং নতুন কর্মসূচি যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে তখনও নতুন বোয়িং চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আঘাত হানবে যখন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আঘাত হানবে যখন

যেসব ভুলে আটকে যেতে পারে পে স্কেলের নতুন বেতন

যেসব ভুলে আটকে যেতে পারে পে স্কেলের নতুন বেতন

আরও ১১ বোয়িং কিনছে বিমান

আরও ১১ বোয়িং কিনছে বিমান

সারের পর ডিজেলের ধাক্কা, চাপে কৃষক

সারের পর ডিজেলের ধাক্কা, চাপে কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App