×

জাতীয়

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের ৪ কোটি পরিবার আসবে। এ কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না এবং পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।’

বাঁশখালীর বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। সাম্প্রতিক সময়ে আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন এবং এখন তারেক রহমানও সেখানে ভাষণ দেবেন। এটিকে তিনি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিভিন্ন সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন

বিভিন্ন সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন

গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে শর্তহীন অনুদান

জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে শর্তহীন অনুদান

সিংগাইরে রাস্তা নিয়ে দ্বন্দ্ব, চাঁদাবাজি মামলায় হয়রানির শিকার ৪৫ পরিবার

সিংগাইরে রাস্তা নিয়ে দ্বন্দ্ব, চাঁদাবাজি মামলায় হয়রানির শিকার ৪৫ পরিবার

সাংবাদিক জোসেফের বাবার মৃত্যুবার্ষিকী, এতিমদের খাবার বিতরণ

সাংবাদিক জোসেফের বাবার মৃত্যুবার্ষিকী, এতিমদের খাবার বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App