×

জাতীয়

হুমায়ুন কবির

‘চাহিদামতো বোয়িং কিনব, গোপন চুক্তির কিছু নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

‘চাহিদামতো বোয়িং কিনব, গোপন চুক্তির কিছু নেই’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দেশের চাহিদা অনুযায়ীই বোয়িং বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে লুকোচুরি বা গোপনীয়তার কিছু নেই।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের রুট বাড়ানোর স্বার্থেই আরও বিমান কেনা হচ্ছে। কাউকে সন্তুষ্ট করার জন্য বিমান কেনার প্রশ্নই আসে না। এ সময় বহুল প্রতীক্ষিত ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হয়েছে কি না— এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "প্রশ্নটাই অদ্ভুত টাইপের। সাধারণত সরকারপ্রধানরা এ ধরনের সম্মেলনে দুই দিন অবস্থান করেন, অথচ আমাদের প্রধানমন্ত্রী সেখানে চার দিন ছিলেন। এই সময়ে তিনি প্রায় ৩০টি বৈঠক করেছেন, যা নজিরবিহীন।" তিনি আরও যোগ করেন, জাতিসংঘের কর্মসূচি শেষ করে তিনি দেশে ফিরে আসবেন, এটাই স্বাভাবিক। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে তার সফরের সময় বাড়ানোর সুযোগ ছিল না।

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রী দলীয় বক্তব্য দিয়েছেন কি না— এমন সমালোচনার জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন। এটি কি শুধু বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের জন্য? না বুঝে, না পড়ে এবং না শুনে এ ধরনের মন্তব্য করা কিছুতেই ঠিক নয়।"

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, নতুন সরকারের জন্য এটি ছিল বিশ্বমঞ্চে প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এর মাধ্যমে একই পরিবারের দুই প্রজন্মের তিনজন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এক অনন্য ইতিহাস গড়লেন। পাশাপাশি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। যার মধ্যে ছিল সাধারণ পরিষদের ঐতিহাসিক ভাষণ, ৭টি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক।

সফরের সাফল্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই সফর নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বড় সুযোগ তৈরি করেছে। বিভিন্ন সভায় অংশগ্রহণকারী অতিথিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন। দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের আত্মবিশ্বাস ও সম্মান নতুন উচ্চতায় উন্নীত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন

ফিরছেন জামাল-মোরসালিন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন

উপাচার্য পুনর্বহালের আন্দোলনে অচলাবস্থা চুয়েটে

উপাচার্য পুনর্বহালের আন্দোলনে অচলাবস্থা চুয়েটে

প্রযুক্তির যুগে বদলে যাচ্ছে যোগ্যতার সংজ্ঞা

প্রযুক্তির যুগে বদলে যাচ্ছে যোগ্যতার সংজ্ঞা

সুন্দরগঞ্জে ককটেল মামলায় ৩ গ্রেপ্তার, পুলিশের নথিতে অসঙ্গতি

সুন্দরগঞ্জে ককটেল মামলায় ৩ গ্রেপ্তার, পুলিশের নথিতে অসঙ্গতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App