×

জাতীয়

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে-স্কেলের আওতায় আসার ঘোষণা পেলেও তা কার্যকরে পৃথক প্রজ্ঞাপন জারি নিয়ে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আরেকটি মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় হওয়ায় এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

আরও পড়ুন: কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নবম জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে হবে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় সম্মতিপত্র দিলে তবেই পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সম্মতি না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App