×

জাতীয়

শ্রমিকদের আন্দোলনে অর্থায়নে আ.লীগ নেতাদের নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

শ্রমিকদের আন্দোলনে অর্থায়নে আ.লীগ নেতাদের নাম

ছবি : সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিযোগের তালিকায় বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প গ্রুপের মালিকের নাম রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে।

এনবিআর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ই-মেইলের মাধ্যমে ব্যাংকগুলোতে সংশ্লিষ্টদের তালিকা পাঠিয়ে লেনদেন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) এনবিআরের এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব ব্যাংক হিসাব জব্দের কার্যক্রমের কথা জানান। তিনি বলেন, বিশেষ একটি কারণে সিআইসি ও আয়কর গোয়েন্দা বিভাগ ৩৪ ব্যক্তি ও ৩৪ পরিবারের ব্যাংক হিসাব জব্দ করছে।

তবে এনবিআরের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, জব্দের তালিকায় আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে। এ সংখ্যা শতাধিক হতে পারে। তালিকায় থাকা অনেকের ব্যাংক হিসাব দুদক বা অন্য সংস্থার আবেদনে আগেই জব্দ রয়েছে বলেও জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, প্রতিদিনই তালিকা হালনাগাদ হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে।

তালিকায় যেসব ব্যক্তির নাম রয়েছে

সূত্রের বরাতে জানা গেছে, ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বেক্সিমকো গ্রুপের মালিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ ছাড়া তালিকায় রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আরও রয়েছেন ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।

মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে বলে জানা গেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে এনবিআর। তাঁদের মধ্যে রয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগনে আলিফ মোল্লা, জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগকর্মী কামাল গাজী ও শুভ।

সম্প্রতি সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ইন্ধন রয়েছে। এ কাজে কিছু শিল্পমালিকও জড়িত বলে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আলোচনায় যারা

ট্রাম্পের পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আলোচনায় যারা

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

শ্রমিকদের আন্দোলনে অর্থায়নে আ.লীগ নেতাদের নাম

শ্রমিকদের আন্দোলনে অর্থায়নে আ.লীগ নেতাদের নাম

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App