×

জাতীয়

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আইকাওয়ের সঙ্গে বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আইকাওয়ের সঙ্গে বৈঠক

ছবি: সংগৃহীত

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইকাও-এর মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান বিমান চলাচল প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মহাসচিব বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইকাও-এর আগ্রহের কথা জানান এবং সংস্থার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’ (উন্নত আকাশপথ যোগাযোগ ব্যবস্থা)-এর সম্ভাবনার কথা উল্লেখ করে বিমান চলাচল উন্নয়নের এই নতুন ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য বাংলাদেশকে উৎসাহিত করেন।

ছবি: সংগৃহীত

মন্ত্রী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কারিগরি দক্ষতা, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি (সেফটি ওভারসাইট), পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তিনি আইকাও-এর সহায়তা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখছেন এবং এই শিল্পকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকটি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং একটি নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ও আইকাও-এর অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আইকাওয়ের সঙ্গে বৈঠক

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আইকাওয়ের সঙ্গে বৈঠক

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App