×

জাতীয়

অচিরেই বাংলায় সব রায় : প্রধান বিচারপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩ এএম

অচিরেই বাংলায় সব রায় : প্রধান বিচারপতি

রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে। রবিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরো গুছিয়ে নেবো। সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়ার লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরডিএ বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরডিএ বগুড়ার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App