×

জাতীয়

ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল আইন অপরিহার্য: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য। কেউ অসুস্থ হয়ে মারা গেলে সরকারের কিছু করার থাকে না। মৃত্যু কারও কাম্য নয়। কিন্তু সেটাকে ঘিরে বিশৃঙ্খলা করা ঠিক না।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুখবর জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ যখন গড়েছি, তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। এই দায়িত্বটাও আমাদের পালন করতে হবে। আইনের অপপ্রয়োগ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আইন নিজ গতিতেই চলবে। কিন্তু আইন নিয়ে অপপ্রচার কাম্য নয়। সন্ত্রাস, জঙ্গিবাদ রুখতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশু থেকে শুরু  করে যুবক থেকে শুরু করে কেউ যেন বিপথে যেতে না পারে বা কোনো অসামাজিক কার্যকলাপ অথবা কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জড়িত হতে না পারে। এমন কোনো কাজ যেন না করে যেটা দেশের জন্য ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতি হয়। সেজন্যই ডিজিটাল নিরাপত্তা দেওয়া একান্তভাবে অপরিহার্য।

এই আইনের সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সমালোচনা যারা করেছে, তারা করবেই। কারা সব থেকে বেশি সমালোচনা করছে? তারা কি বাস্তব কথাটা একবার উপলব্ধি করছে? তারা তো তা করছে না।

এর আগে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নত কাতারে বাংলাদেশ। এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি। ঐতিহাসিক এই অর্জন দেশের তরুণ প্রজন্মের প্রতি উৎসর্গ করলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লটারিতেই কপাল ফিরল পাঁচ বন্ধুর, জিতলেন শতকোটি টাকা

এক লটারিতেই কপাল ফিরল পাঁচ বন্ধুর, জিতলেন শতকোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App