×

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানী এলিজাবেথের শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানী এলিজাবেথের শুভেচ্ছা

রানি এলিজাবেথ। ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। রবিবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে লেখা এক চিঠিতে রানি এলিজাবেথ শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাগরিকদের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

বার্তায় ব্রিটেনের রানী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ দিন উপলক্ষে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে, সেটি আমাদের সম্পর্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান।

রানি বলেন, গত বছর একটি সমস্যাসঙ্কুল বছর গেছে। আমি আশা করি, আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App