×

জাতীয়

রাজধানীতে ঝড়ো হাওয়ায় শিশুসহ আহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১০:৫১ পিএম

রাজধানীতে ঝড়ো হাওয়ায় শিশুসহ আহত ৬

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার কবলে পড়ে শিশুসহ ৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়ার এই ছোবল লাগে রাজধানীর অলিগলিতে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় ধূলি ঝড়ের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহতরা মেডিকেলে আসেন। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, রিকশাচালক মোঃ ফরিদ (৩৫), রাইদা ইসলাম তুবা (৪), সাইমা আক্তার (৩৬) তার স্বামী শাহাদাত হোসেন (৪০), সাইফুল ইসলাম (২৮) ও অজ্ঞাত এক ব্যক্তি (৫০)। আহত রিকশাচালক মো. ফরিদ জানান, তিনি রিকশা থামিয়ে বুয়েট কেন্দ্রীয় মসজিদের বিপরিত পাশের ফুটপাতে বসে খাবার খাচ্ছিলেন। তখন হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে পাশের দেওয়ালের একাংশ ধসে পড়ে। তখন তার পিঠে ইটের আঘাত পায়। এদিকে পুরান ঢাকার বংশাল আব্দুল হাদী লেনে ৪ বছরের শিশু তুবাকে নিয়ে রিকশা থেকে নামের সময় ঝড়ো হাওয়ায় পাশের একটি ভবনের সিমেন্টের আস্তর শিশুটির মাথায় পড়ে। এতে শিশুটির মাথা অনেকখানি কেটে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App