×

জাতীয়

দুই দিনের সফরে ঢাকায় আসছেন এডিবি প্রেসিডেন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৯ পিএম

দুই দিনের সফরে ঢাকায় আসছেন এডিবি প্রেসিডেন্ট
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসবেন। এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি। এর আগে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App