×

এনসিপি

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

গোলাম কিবরিয়া তাপস। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত কারণ দেখিয়ে জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই তিনি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিলেও এখনো এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ কারণে শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সাংবাদিকদের কাছে নিজের পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তাপস।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্ররাজনীতি থেকে শুরু করে মূল দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

আরো পড়ুন: আবু সাঈদের মৃত্যুতে গড়া জুলাই ঐক্য কেন টিকলো না?

তিনি জানান, বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত সীমাবদ্ধতার কারণে জেলা আহ্বায়কের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিবেচনায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় নেতৃত্ব এবং নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

আরো পড়ুন: মনের অজান্তেই ‘জয় বাংলা’ স্লোগান, স্যরি বললেন এনসিপি নেতা

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে গোলাম কিবরিয়া তাপস বলেন, ‘আমার বয়স এখন ৬৫ বছর। এ বয়সে এসে দলের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই পদত্যাগ করেছি।’

তিনি আরো জানান, গত ১৫ জুলাই কেন্দ্রীয় নেতারা জয়পুরহাট সফরে এলে তাদের কাছেও তিনি মৌখিকভাবে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App