×

এনসিপি

এনসিপির নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

এনসিপির নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন হাসনাত

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে পুলিশি বাধা এবং নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে বলপ্রয়োগের সংস্কৃতির পরিবর্তন হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে একটি নির্বাচিত সরকারের আমলেও বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনা ঘটছে, যা তার ভাষায় অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া কিংবা নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক বার্তা বহন করবে।

দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, পৌরসভার উন্নয়নের স্বার্থে সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌর কর আদায় করা যেতে পারে। তবে আইনের বাইরে বা অনুমোদন ছাড়া কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না।

তিনি আরও বলেন, জিবি বা চাঁদার নামে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং সরকার নির্ধারিত কর কাঠামোর বাইরে ব্যক্তি বা কোনো গোষ্ঠী অর্থ আদায় করলে তা গ্রহণযোগ্য হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App