×

পুরনো খবর

বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা রুম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ পিএম

বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা রুম!

ফাইল ছবি

বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা রুম!
বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা রুম!

হাজার হাজার টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে স্পা করান! কিন্তু জানেন, খুব সহজেই বাড়ির বাথরুমকেই বানিয়ে নেওয়া যায় স্পা উপযোগী। কীভাবে? রইল টিপস।

১. প্রথমেই বদলে ফেলুন বাথরুমের রং। রং হিসেবে রাখুন হালকা নীল কিংবা হালকা গোলাপি। নরম আলো ব্যবহার করুন। ইচ্ছে করলে, মোমাবাতি ব্যবহার করতে পারেন। আপনার বাড়ির বাথরুমে যদি জায়গা থাকে, তাহলে বাথটব ব্যবহার করতে পারেন। আজকাল নানা আকারের বাথটব পাওয়া যায়। পছন্দমতো বেছে নিতে পারেন বাথটবের আকার।

২. বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। ছোট ছোট টবে গাছ রাখলে, বাথরুমে একটা ফ্রেশ ফিল আসবে। রাখুন অ্যালোভেরা গাছ। একটি কাচের বাটিতে জল রেখে তারমধ্যে নানারকম ফুল ভাসিয়ে দিন।

৩. বাথরুমে তোয়ালে বাছুন হালকা রঙের। সাদা হলে সবচেয়ে ভালো। রাখুন তিন রকমের তোয়ালে। ছোট, মাঝারি ও বড় মাপের।

৪. বাথরুমে স্পা লুক দিতে অবশ্যই বদলে ফেলুন আয়না। এক্ষেত্রে বেছে নিন গোলাকার আয়না। দেখবেন বাথরুমের পুরো লুক বদলে যাবে।

 

৫. বাথরুমে এমন স্টোরেজ রাখুন, যাতে প্রচুর ক্যাবিনেট ও ড্রয়ার থাকে। ড্রয়ারগুলিতে মেকআপের জিনিসপত্র ও অন্যান্য অপরিহার্য জিনিস রাখতে পারেন।

স্পায়ের ক্ষেত্রে বেছে নিন ভেষজ জিনিসপত্র। তালিকায় রাখুন অ্যালোভেরা, হলুদ, নিম। বাথটবের উষ্ণজলে গোলাপ পাতা ছড়িয়ে দিন। এতে ফ্রেশ ফিল হবে। ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারে। বাজারে ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকারও পাওয়া যায়। সেরকম একটা কিনে নিতেই পারেন। গোসলের সময় হালকা গান চালিয়ে নিন। মন ভালো থাকবে। খবর সংবাদ প্রতিদিনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App