×

পুরনো খবর

রামগড়ে বিষ পানে এক ব্যক্তির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৩:৩৬ পিএম

রামগড়ে বিষ পানে এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে বিষ পানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম নূর নবী (৪৫) সে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্ধা মৃত ধনমিয়ার ছেলে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক এর মধ্যে বড় ছেলে মানসিক প্রতিবন্ধি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় পারিবারিক কলহের কারনে বিষ পান করে। পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী দেলোয়ারা বেগম জানান, বাড়ির পাশে টিলার উপর জঙ্গলের মধ্যে গোঙানির শব্দ শুনে তাদের ছেলে দেখতে গিয়ে দেখেন তার বাবা। কিটনাশকের গন্ধ পেয়ে দ্রুত তারা হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। তবে তার স্বামী প্রতিদিন মদ পান করে পরিবারে ঝামেলা করতো বলে তিনি জানান।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App