×

পুরনো খবর

পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ দিলেন শিল্প প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০২:৪৫ পিএম

পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ দিলেন শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি'র মিরপুর জোনের পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ হস্তান্তর করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এগুলোর মধ্যে রয়েছে ২শ' বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৫শ' জোড়া হ্যান্ড গ্লাভস।

শিল্প প্রতিমন্ত্রী রোববার (১৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের মোহনা টেলিভিশন কার্যালয়ে ডিএমপি'র মিরপুর জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদের নিকট এসকল উপকরণ হস্তান্তর করেন। রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে এ সকল উপকরণ বিতরণ করা হয়। এগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়।

এসময় উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেন, বিদ্যমান করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে এসকল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সঠিকভাবে দায়িত্ব পালন ও জনগণের নিকট সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, করোনা প্রাদুর্ভাবের এ সময়ে সাড়ে তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সেগুলো স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পল্লবীর এডিসি মিজানুর রহমান, এসি ফিরোজ কাওসারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App