×

পাকিস্তান

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:৩৯ পিএম

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জনের বেশি। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর জিও নিউজ ও রয়টার্স।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সরাই নৌরং এলাকার নৌরং বাজারে একটি রিকশার পাশে বিস্ফোরণটি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নৌরং হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে দুজন ট্রাফিক পুলিশ সদস্যও রয়েছেন।

আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন : পাকিস্তানকে এলএনজি সরবরাহ করবে আজারবাইজান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App