×

পাকিস্তান

বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বেলুচিস্তানভিত্তিক দৈনিক দ্য বালোচিস্তান পোস্ট। হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। কয়েক দশক আগে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। খবর দ্য বালোচিস্তান পোস্ট, ইন্ডিয়া টুডের।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে সংগঠনটির সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ বিস্ফোরকবোঝাই একটি মাজদা ট্রাক চালিয়ে কোস্টগার্ড ছাউনির ভেতরে প্রবেশ করেন। এরপর ট্রাকটিতে বিস্ফোরণ ঘটানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলায় অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। জিয়ান্দ বালোচ বলেন, শক্তিশালী বিস্ফোরণের ফলে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর (পাকিস্তান) ওই সুরক্ষিত শিবির সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরো পড়ুন : পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের ড্রোন হামলা

তিনি দাবি করেন, বিস্ফোরণের আগে থেকেই ছাউনির আশপাশে অবস্থান নিয়েছিলেন বিএলএর ফাতেহ স্কোয়াডের সদস্যরা। বিস্ফোরণের পরপরই তারা ছাউনির ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করলে হতাহতের সংখ্যা আরো বেড়ে যায়।

বিএলএর গণমাধ্যম চ্যানেল হাক্কাল হামলার একটি ৪৩ সেকেন্ডের ভিডিওও প্রকাশ করেছে। ভিডিওতে বিস্ফোরণের ঠিক আগে বিস্ফোরকবোঝাই ট্রাকটিকে কোস্টগার্ড ছাউনিতে প্রবেশ করতে দেখা যায়।

বিএলএর দাবি, সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন জেলায় সংগঠনটিকে লক্ষ্য করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষকের ক্ষতি কমাতে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

কৃষকের ক্ষতি কমাতে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা সরকারের

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

ঠিকাদার ব্যর্থ হলে ময়লা সংগ্রহ পদ্ধতি বদলাবে ডিএসসিসি

ঠিকাদার ব্যর্থ হলে ময়লা সংগ্রহ পদ্ধতি বদলাবে ডিএসসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App