×

পাকিস্তান

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি, ভাইরাল বিবৃতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি, ভাইরাল বিবৃতি

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে এবং প্রদেশটির ৮৫ শতাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে।

ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়েছে, নতুন রাষ্ট্রের জন্য জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নিজস্ব মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো চালু করা হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা বেলুচিস্তানের সন্তান’ শিরোনামের গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ‘বালুচি ফালুস’ নামে নতুন মুদ্রা চালু করা হয়েছে এবং বেলুচিস্তানের অধিকাংশ ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরো পড়ুন : বেলুচিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩০

এতে দাবি করা হয়, নতুন প্রশাসন অঞ্চলটির স্বর্ণ, তামাসহ বিভিন্ন খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লাখনির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ১৫০টির বেশি গ্যাসক্ষেত্র এবং ১ হাজার ২০০টির বেশি সচল কয়লাখনি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য চাকরি ছেড়ে বেলুচদের সঙ্গে যোগ দিয়েছেন। নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে তারা পুরো অঞ্চল পরিচালনা করছে বলেও দাবি করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, যুদ্ধবিমান, ট্যাংক বা ভারী অস্ত্র না থাকলেও তারা নিজেদের ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। একই সঙ্গে ২০২৬ সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে বেলুচিস্তান থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও দাবি করা হয়।

বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ধীরে ধীরে অঞ্চলটির নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং বেলুচ জনগণ এখন সর্বত্র প্রতিরোধ গড়ে তুলছে। তাঁর দাবি, আগে শুধু সশস্ত্র গোষ্ঠী লড়াই করলেও এখন সাধারণ মানুষও স্বাধীনতার দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন।

স্বঘোষিত বেলুচিস্তান প্রজাতন্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীকে তাদের ভূখণ্ড, আকাশসীমা বা উপকূল ব্যবহার করতে দেওয়া হবে না।

তারা আরো দাবি করেছে, বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বাড়বে এবং পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা, চরমপন্থা ও নিরাপত্তা সংকট কমবে।

উল্লেখ্য, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সহিংসতা চলছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভও নতুন নয়। তবে স্বাধীনতা ঘোষণার এই দাবির বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সেইসঙ্গে ভাইরাল বিবৃতিটির সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা

কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা

মেসিদের অপরাজিত থাকার নেপথ্যে যে কারণ

মেসিদের অপরাজিত থাকার নেপথ্যে যে কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App