×

রাজনীতি

অন্তর্বর্তী সরকার কত দিন জামায়াতের সমর্থন পাবে, জানালেন আমির ডা. শফিকুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

অন্তর্বর্তী সরকার কত দিন জামায়াতের সমর্থন পাবে, জানালেন আমির ডা. শফিকুর

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমানে যারা সরকারে আছে, তারা যতদিন জনকল্যাণে কাজ করবে, ততদিন আমাদের সমর্থন ও সহযোগিতা পাবে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের আস্থার পক্ষে। তারা যদি ব্যর্থ হয়, এ দায় তাদেরকেও বহন করতে হবে। সফল হলে বিপ্লব সফল হবে। আর ভুল করলে বিপ্লব ব্যর্থ হবে। তারা ব্যর্থ হোক আমরা তা চাই না।

তিনি বলেন, যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার কোনো উল্টা-পাল্টা কাজ করছে, সঙ্গে সঙ্গে আমরা সংশোধনের চেষ্টা করবো। দোয়া করি তারা যেন ব্যর্থ না হয়।

জামায়াতে ইসলামীর আমির আরো বলেন, কোনো রাজনৈতিক নেতা (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এটা বলতে আমার লজ্জা হয়। যারা জনগণের খেদমতের বদলে মালিক বনে গিয়েছিলেন, তাদের দশা দেখে আমরা লজ্জিত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App