×

রাজনীতি

ট্রাম্প-কমলা: দোদুল্যমান সাত রাজ্যে এগিয়ে কে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

ট্রাম্প-কমলা: দোদুল্যমান সাত রাজ্যে এগিয়ে কে

ট্রাম্প-কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ফল নির্ধারণী দোদুল্যমান সাত রাজ্যে শেষ সময়ের জরিপে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে চমক দেখা গেছে। সোমবার (৪ নভেম্বর) ব্রাজিল-ভিত্তিক জরিপ সংস্থা অ্যাটলাস ইনটেলের জনমত জরিপের ফলে দেখা যায়, দোদুল্যমান সাত রাজ্যের সবকটিতে কমালা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। যদিও তাদের ব্যবধান একেবারে সামান্য।

জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মধ্যে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অ্যাটলাস ইনটেলের জরিপের ফলাফল অনুযায়ী, দোদুল্যমান রাজ্য অ্যারিজোনায় জরিপে অংশ নেয়া ৫২.৩ শতাংশ মানুষ ট্রাম্পের পক্ষে এবং ৪৫.৮ শতাংশ হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন। 

অন্য দোদুল্যমান রাজ্য নেভাদায় জরিপে অংশ নেয়া ৫১.২ শতাংশ মানুষ ট্রাম্পকে সমর্থন করেছেন, যেখানে হ্যারিস পেয়েছেন ৪৬ শতাংশ। নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের সমর্থন ৫০.৫ শতাংশ এবং হ্যারিসের ৪৭.১ শতাংশ। জর্জিয়ায়ও ট্রাম্প এগিয়ে আছেন, সেখানে ৫০.১ শতাংশ সমর্থক ট্রাম্পকে এবং ৪৭.৬ শতাংশ হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। 

মিশিগানে ট্রাম্পের সমর্থন ৪৯.৭ শতাংশ, হ্যারিসের ৪৮.২ শতাংশ। পেনসিলভানিয়ায় ট্রাম্প ৪৯.৬ শতাংশ এবং হ্যারিস ৪৭.৮ শতাংশ, এবং উইসকনসিনে ট্রাম্প ৪৯.৭ শতাংশ ও হ্যারিস ৪৮.৬ শতাংশ সমর্থন পেয়েছেন। 

অ্যাটলাস ইনটেলের জরিপে দেখা গেছে, দেশটির সাত রাজ্যে গড়ে ট্রাম্প ৪৯ শতাংশ জনসমর্থন পেয়েছেন, যা হ্যারিসের ৪৭.২ শতাংশের তুলনায় কিছুটা বেশি। অ্যাটলাস ইনটেল দাবি করেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাদের জনমত জরিপ অত্যন্ত নির্ভুল ছিল এবং তখনও তারা দোদুল্যমান রাজ্যে সঠিক ফলাফল প্রকাশ করেছিল।

সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য কী?

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য সাধারণত নির্বাচনে একই দলের প্রতি ভোট দিয়ে থাকে। রিপাবলিকান দুর্গ হিসেবে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য এবং ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। 

তবে কিছু রাজ্য আছে, যেগুলোর ভোট প্রার্থীদের কারণে যে কোনো শিবিরে যেতে পারে। এগুলোই আমেরিকান নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এসব রাজ্যকে বলা হয় বেগুনি রাজ্য। 

প্রার্থীদের জন্য এই অঙ্গরাজ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব রাজ্যের ভোটই জয় পরাজয়ের মূল চাবিকাঠি। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন ২০১৬ সালে এভাবে ব্যাটলগ্রাউন্ড স্টেট হয়ে উঠেছিল। নির্বাচনের সময় প্রার্থীরা এই রাজ্যগুলোতে প্রচারণার জন্য বেশি সময় ও অর্থ ব্যয় করে থাকেন।

অতএব, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এই দোদুল্যমান রাজ্যগুলোই হবে মূল কেন্দ্রবিন্দু, যেখানে ভোটের ফলাফলই চূড়ান্তভাবে নির্ধারণ করবে বিজয়ীর নাম।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App