×

রাজনীতি

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয় যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয় যেভাবে

ছবি : সংগৃহীত

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রচার চালিয়ে চলেছেন। বিভিন্ন জরিপ অনুযায়ী, এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। তবে, নির্বাচনের এই উত্তেজনায় একটি মজার বিষয় হলো—এক প্রার্থী বেশি ভোট পেলেও তিনি হেরে যেতে পারেন। কারণ, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হন ‘ইলেকটোরাল কলেজ’ নামে বিশেষ পদ্ধতির মাধ্যমে, সরাসরি ভোটারদের ভোটের মাধ্যমে নয়।

ইলেকটোরাল কলেজের পদ্ধতি অনেকের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এটি নির্বাচনের ফলাফলের মূল চাবিকাঠি। প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাররা সরাসরি তাদের ভোট দিতে পারেন না। এর বদলে, তারা ইলেকটোরাল কলেজের কর্মকর্তাদের মাধ্যমে ভোট দেন।

‘কলেজ’ শব্দটি এখানে ওই কর্মকর্তাদের বোঝায়, যারা একটি অঙ্গরাজ্যের ভোট দেয়ার অধিকারী। ইলেকটোরাল কলেজ হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল, যাদের বলা হয় ইলেক্টরস। প্রতি চার বছর পর পর এই প্যানেল গঠন করা হয় এবং এরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করে।

প্রতিটি অঙ্গরাজ্যের ইলেক্টরসের সংখ্যা কংগ্রেসে প্রতিনিধিত্বের অনুপাতে নির্ধারিত হয়। প্রতিটি রাজ্যে দুটি সিনেটর এবং জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধি পরিষদে প্রতিনিধির সংখ্যা যুক্ত করে এই হিসাব করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট আসন সংখ্যা ৫৩৮। বিজয়ী হতে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। 

একটি অঙ্গরাজ্যে জয়ী হওয়ার অর্থ হলো, প্রার্থী ওই রাজ্যের সমস্ত ইলেকটোরাল ভোট অর্জন করবেন। যেমন, যদি টেক্সাসে একজন প্রার্থী ভোটারদের ৫০.১ শতাংশ ভোট পান, তাহলে তিনি ওই রাজ্যের ৪০টি ইলেকটোরাল ভোটের সবগুলোই পাবেন। এমনকি, যদি কোনো অঙ্গরাজ্যে ভোটের ব্যবধান বিশাল হয়, তবুও জয়ী প্রার্থী সবগুলো ভোট পাবেন।

মার্কিন নির্বাচনে ইলেকটোরাল ভোটে ‘টাই’ হলে পরিস্থিতি ভিন্ন। এ ক্ষেত্রে মার্কিন আইনসভার নিম্ন-কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে। এটি একবারই ঘটেছে, ১৮২৪ সালে।

ইলেকটোরাল কলেজের ধারণাটি ১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের সময় তৈরি হয়। সে সময়, একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব ছিল না, কারণ দেশটির আয়তন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। সংবিধান প্রণেতারা চাননি, রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইনপ্রণেতাদের হাতে প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি সীমাবদ্ধ হয়ে পড়ুক। তারা এটি দেশের অঙ্গরাজ্যগুলোর হাতে তুলে দিতে চাইলেন।

সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হলে জনসংখ্যা বেশি অঙ্গরাজ্যগুলোর প্রভাব বেশি পড়ে। তাই সংবিধান প্রণেতারা প্রতি রাজ্যে অন্তত তিনজন ইলেকটর রাখার নিয়ম নির্ধারণ করেন, যা জনসংখ্যার আকারের ওপর নির্ভর করে না। তবে অতিরিক্ত ইলেকটোরসের সংখ্যা রাজ্যগুলোর জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে নির্ধারিত হয়। 

দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোও সরাসরি ভোটের চেয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে বেশি প্রভাব রাখার সুযোগ পেয়ে সমর্থন করে। কারণ, ওই সময়ে অনেক দাস ছিলেন, যারা ভোটাধিকার পেতেন না, কিন্তু আদমশুমারিতে তাদের তিন-পঞ্চমাংশ গণনা করা হত। ফলে, দাসপ্রথার ফলে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর জনসংখ্যা বাড়তে থাকায় তাদের রাজনৈতিক প্রভাবও বৃদ্ধি পায়।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App