×

রাজনীতি

নিজের প্রতিষ্ঠিত এতিমখানার পাশে হারিছ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

নিজের প্রতিষ্ঠিত এতিমখানার পাশে হারিছ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটে স্থানান্তর করে দাফন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বাদ আসর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সিলেটের কানাইঘাট উপজেলায় নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট নগরের শাহী ইদগাহে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন বিদেশি মিশনে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এসময় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন তারা।

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পদাক বদরুজ্জামান সেলিম।

বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহী ইদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিন।

আগের দিন (শনিবার) রাতে অ্যাম্বুলেন্সযোগে হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন মেয়ে ও তার স্বজনরা। এদিন সকাল সাড়ে ৯টার দিকে তারা সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছেন। পরে সেখানে প্রশাসন এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের পক্ষ থেকে দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গত ২০ ডিসেম্বর হারিছ চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেয়া হয়। তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাজরিনের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

২০২১ সালের ৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মৃত্যু হয়। তখন তাকে মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ গ্রহণ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App