×

রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ, যে আলাপ হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

বিএনপি মহাসচিবের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ, যে আলাপ হলো

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রকাশনা তুলে দেন ইলিয়াস কাঞ্চন।

মির্জা ফখরুলের সঙ্গে আলোচনার সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচি করে যাচ্ছি আমি।

এ অভিনেতা বলেন, এরই একটি প্রকাশনা দিয়েছি। আর রাজনতৈকি দলের নেতাকর্মীদের নিয়ে একটি সেমিনার করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।

অনুষ্ঠিতব্য ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানান ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা খ্যাত নায়ক। এসময় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন এরশাদ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App