×

রাজনীতি

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:২৮ পিএম

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার

বেনজীর হোসেন নিশি

সাতক্ষীরার দেবহাটা থেকে পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বেনজীর হোসেন নিশি দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছিলেন। এরপর পুলিশ একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App