×

রাজনীতি

স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় স্বামীকে মারধর, পরে গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় স্বামীকে মারধর, পরে গ্রেপ্তার

অহিদুর রহমান

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের পর যুব মহিলা লীগের নেত্রী মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌসুমী রহমান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। অহিদুর রহমানও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। সেই প্রচারপত্র বিতরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে। এরপর মঙ্গলবার সকালে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা অহিদুর রহমানকে ধরে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অহিদুরকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সকালে স্থানীয় লোকজন অহিদুর রহমানকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আটক করে। পরে তাকে কয়েক মাস আগে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে পুলিশ মৌসুমী রহমানকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়েছে, তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেল সস্তা: রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেল সস্তা: রিজভী

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App