×

রাজনীতি

নাহিদ ইসলামের আশা

শুভবুদ্ধির উদয় ঘটবে সরকারি দলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ এএম

শুভবুদ্ধির উদয় ঘটবে সরকারি দলের

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি। 

তিনি উল্লেখ করেন, যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপন করেছিল এবং হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্রে পরিণত হয়েছিল— সেই সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাহিদ আশা প্রকাশ করেন, সরকারি দলের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটবে এবং গণভোটের গণরায়ের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে শহিদদের ঋণ পরিশোধের পথে এগিয়ে আসবে।

তিনি আরও বলেন, শহিদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে একটি পবিত্র আমানত। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের শেষ শক্তি দিয়েও আমরা শহিদদের এই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

শিরোপা বাবর-নাহিদদের হাতে, নাকি হায়দরাবাদের রূপকথা

পিএসএল ফাইনাল শিরোপা বাবর-নাহিদদের হাতে, নাকি হায়দরাবাদের রূপকথা

ঝড়ে উড়ন্ত টিনের চাল কেড়ে নিলো ব্যক্তির প্রাণ

ঝড়ে উড়ন্ত টিনের চাল কেড়ে নিলো ব্যক্তির প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App