×

সারাদেশ

শরণখোলার সাবেক জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু মারা গেছেন

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:১৩ পিএম

শরণখোলার সাবেক জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু মারা গেছেন

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি রায়েন্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু (৭০) মারা গেছেন । 

রোববার (৩ মে)সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলার মধ্য রাজৈর গ্রামে  নিজ বাড়িতে মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু অসুস্থ  হয়ে পড়লে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

মরহুম আব্দুল রাজ্জাক মাস্টারের ছেলে জাহাঙ্গীর আলম বাচ্চু মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতির মৃত্যুর খবর শুনে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ ছুটে আসেন তার বাড়িতে। রবিবার বাদ আসর উপজেলা মধ্য রাজৈর গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে  দাফন করা হবে । তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App