×

গণমাধ্যম

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৪২ পিএম

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির আদেশ পিছিয়ে আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।  

রোববার (৩ মে) বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। মোজাম্মেল বাবুর জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। পরদিন রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই থেকে কারাগারে রয়েছেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App