×

রাজনীতি

সংসদের বিরোধীদলীয় নেতা

আরেকটি বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

আরেকটি বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে

ছবি : সংগৃহীত

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনে চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেজন্য আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয়, রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সমাবেশে সভাপতিত্ব উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারীসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

প্রধানমন্ত্রী ৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

বাইকের পর অটোরিকশাকে চাপা দিল ট্রাক, শিশুসহ বাবা-মা নিহত

বাইকের পর অটোরিকশাকে চাপা দিল ট্রাক, শিশুসহ বাবা-মা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App