×

রাজনীতি

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না।’

শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অতীতে তার বাড়ির সামনে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন। বর্তমানে তাদের প্রতি কিছুটা শিথিলতা দেখানো হয়েছে বলেই বিভিন্ন স্থানে আবারও হুমকি-ধমকির ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে আমাদেরও কিছু দায় রয়েছে। দলের যে ঐক্য ধরে রাখা প্রয়োজন ছিল, আমরা সবসময় তা পারিনি। আবার অনেকে গোপনে তাদেরও সমর্থন দিচ্ছেন।’

আরো পড়ুন: জামায়াতকে ‘মোনাফেক দল’ আখ্যা দিয়ে যা বললেন ফজলুর রহমান

দলের নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার অর্থ এই নয় যে দলের দায়িত্ব শেষ। দেশের বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধকালীন’ উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে যে কষ্ট করেছি, এবার সেই ত্যাগের মূল্য দিতে হবে। তবে মনে রাখতে হবে, অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যাবে না।

আরো পড়ুন: দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App