×

রাজনীতি

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা রাশেদ খান প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে তিনি নতুন দায়িত্ব পালন শুরু করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সবার দোয়া চাই।”

আরো পড়ুন: সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

এর আগে, রোববার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য: তথ্য উপদেষ্টা 

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে রাশেদ খান লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

আরো দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যা মামলা আরো দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App