×

রাজনীতি

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

ছবি : সংগৃহীত

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের অভিযোগে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় প্রতিবাদ জানান মহিলা বিভাগের প্রচার বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি।

আরও পড়ুন: শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর সংঘবদ্ধভাবে হামলা, গায়ে ডিম ও পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তার ঘটনা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য যতই গভীর হোক, সেটিকে কেন্দ্র করে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বা প্রকাশ্যে অপমান করার অধিকার কারও নেই।

আরও পড়ুন : ভেনিসে বাঁধনের ওপর হামলা, হামলাকারীদের শনাক্তে বিশেষ পুলিশ শাখা

নাজমুন নাহার আরও বলেন, জুলাই আন্দোলনের সময় অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। তার মতো একজনের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং এটি ভিন্নমত দমনের একটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

বিবৃতিতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ইতালীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। পাশাপাশি ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে দ্রুত বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি জানিয়ে নাজমুন নাহার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা এবং নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App