×

রাজনীতি

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

ছবি: ভোরের কাগজ কোলাজ

ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া নিজের একটি ফেসবুক পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন আসিফ মাহমুদ। পোস্টের সঙ্গে একটি নোটিশের স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’

এক্সে গালাগালের অভিযোগ তুলে তিনি লেখেন, ‘টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।’

আরও পড়ুন: ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের ভিত্তিতে মেটা তাঁর ওই পোস্টটির অ্যাক্সেস ভারতে ব্লক করেছে। এর ফলে ভারতের ব্যবহারকারীরা পোস্টটি দেখতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App