×

রাজশাহী

মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু

নিহত যুবলীগ নেতা সাইদুর রহমান। ছবি : সংগৃহীত

নাটোরে মারধরে আহত সাইদুর রহমান (৪৫) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত সাইদুর সদর উপজেলার দরাপপুর গ্রামের মৃত মতিন মাস্টারের ছেলে। তিনি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয় কৃষক লীগ নেতা নিহত সাইদুরের ভাই শহিদুল ইসলাম নান্নু জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাইদুল ইসলামসহ তারা তিন ভাই আত্মগোপনে ছিলেন। এরপর গত ৩০ অক্টোবর দুপুরে একটি বাড়ি থেকে সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে।

পরে গুরুতর অবস্থায় সাইদুরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, নিহতের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত না।’

আরো পড়ুন : আওয়ামী লীগের সভাপতিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App