×

রাজশাহী

গোমস্তাপুরে মাদ্রাসার ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

গোমস্তাপুরে মাদ্রাসার ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

গোমস্তাপুর থানা। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেফালী বেগম নূরানী হাফেজিয়া মহিলা মাদ্রাসায় ২ আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে মোসা. জামিলা  (০৯) ও একই ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে নিশি (১২)।

ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম জানান, নিহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষক সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App