×

রাজশাহী

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গোমস্তাপুরের দুই প্রবাসীর মৃত্যু

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গোমস্তাপুরের দুই প্রবাসীর মৃত্যু

নিহত দুই প্রবাসী। ছবি : ভোরের কাগজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তারা দুজনই মালয়েশিয়ার একটি পাম বাগানে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজন ও গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন হওয়ায় তুহিন-শামীমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিলেন। কাজ শেষে একটি পিকআপে করে ফেরার পথে সুঙ্গাই কোয়ান এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিয়ে বাঁচলেও তুহিন ও শামীম নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন : এক চিংড়ির ওজন আধা কেজি, দাম কত?

তিনি আরো জানান, প্রায় আড়াই বছর আগে তুহিন মালয়েশিয়ায় যায় এবং সেখানকার একটি পাম বাগানে কাজ করত। মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন প্রবাসী মারা গেছেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, দু’জন প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

চিফ হুইপ প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

গাজীপুরে ৫ হত্যাকাণ্ড অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শ্রমিকের বদলে ভেকু দিয়ে কাজ, প্রকল্পে অর্থ লুটের অভিযোগ

শ্রমিকের বদলে ভেকু দিয়ে কাজ, প্রকল্পে অর্থ লুটের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App