মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানার সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ সময় গোমস্তাপুর বাজার মোড়ে আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় গোমস্তাপুর থানাকে টার্গেট করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পাশের বাজারেও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি আরো বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনার পরপর তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান শুরু করেছে পুলিশ।’
