×

জামায়াত

জামায়াতের ওপর সাইবার অ্যাটাক শুরু করেছে বিএনপি: গোলাম পরওয়ার

Icon

নারায়াণগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

জামায়াতের ওপর সাইবার অ্যাটাক শুরু করেছে বিএনপি: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

বিএনপি সবদিক থেকে ব্যর্থ হয়ে এখন জামায়াতে ইসলামীর ওপর সাইবার অ্যাটাক শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন। জামায়াত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।

রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করা হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ভূমি অফিস কিংবা থানায় কোনো সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হবে না।

শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি নেবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবেন না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App