×

রাজশাহী

পরকীয়ার সালিশে দু’পক্ষের সংঘর্ষে হতাহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

পরকীয়ার সালিশে দু’পক্ষের সংঘর্ষে হতাহত ৫

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

রোববার (৮ মার্চ) রাত ১১টায় জেলার শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার সেলিনাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনিসুর রহমানের ছেলে আব্দুল আউয়ালের সঙ্গে কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এ নিয়ে রোববার রাতে উভয় পক্ষ এক সালিশি বৈঠকে বসে।

বৈঠকে কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আনিসুরের পক্ষ পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আনিসুর রহমান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App