×

রাজশাহী

পেট্রোল পাম্পে জ্বালানির বদলে মিলল গাঁজার গাছ

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

পেট্রোল পাম্পে জ্বালানির বদলে মিলল গাঁজার গাছ

ছবি: নিজস্ব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনের পেছনে মিলল গাঁজার গাছ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) এর পেছনে গাছটি দেখতে পান স্থানীয়রা।

ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম বলেন, তারা চলতি বছরের জানুয়ারি মাসে মেসার্স শিকদার ফিলিং স্টেশন-টি পূর্বের মালিক এর কাছ থেকে ক্রয় করেন। বর্তমানে ফিলিং স্টেশনটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ-এর আওতায় পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, গাঁজার গাছটি কীভাবে এখানে বেড়ে উঠেছে, আমরা বলতে পারছি না।

এ বিষয়ে ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, গাছটি তিনি মঙ্গলবার সকালেই দেখতে পান বলে নিশ্চিত হয়েছেন।

এ দিকে এ বিষয়ে ফিলিং স্টেশনের পূর্বের মালিক রাকিবুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফিলিং স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর থেকে আমি সেখানে আর যাই না। গাছটি কীভাবে সেখানে এসেছে বা কে লাগিয়েছে, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। বিষয়টি আমি প্রথম শুনলাম।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পাইলাম। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই দল কখনো বিশ্বাস হারায় না: মেসি

এই দল কখনো বিশ্বাস হারায় না: মেসি

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App