×

রাজশাহী

রায়গঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

রায়গঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম এলাকায় ফাহিমা খাতুন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা ওই এলাকার মো. ওমর ফারুকের মেয়ে এবং চান্দাইকোনা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে নামিয়ে দেখা গেলে তিনি মৃত বলে নিশ্চিত হন।

পরিবারের সদস্যরা জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তারা নিশ্চিত নন। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App