×

রাজশাহী

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিললো শিশুর মরদেহ

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:২৯ পিএম

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিললো শিশুর মরদেহ

ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ হোসেন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে নানার বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত রোববার বিকেল থেকে জিহাদ নিখোঁজ ছিলো।

জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জিহাদের বাবা জাফর ইকবাল ঢাকায় চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসে গত শনিবার স্ত্রী-সন্তান নিয়ে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। পরদিন রবিবার বিকালে জিহাদ নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপর সন্ধ্যা থেকে নিখোঁজ হয় জিহাদ। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় জিহাদের বাবা পরদিন ভাঙ্গুড়া থানায় জিডি করেন।

এদিকে এ ঘটনায় গত কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় বুধবার সকালে জিহাদ নিখোঁজ হওয়া স্থানের পাশে একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে এলাকার লোকজন ডোবাতে খোঁজাখুঁজি করে জিহাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের পরে জানা যাবে কীভাবে শিশুটি মারা গিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App