×

রাজশাহী

বগুড়ায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম

বগুড়ায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত স্থগিত

ছবি: সংগৃহীত

বগুড়া ও এর আশপাশের এলাকায় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা স্থগিত করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া অঞ্চলের গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

এর আগে, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়ার বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের জন্য প্রায় ২৪ ঘণ্টা পুরো বগুড়া নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। বগুড়া ডিআরএসসহ (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) প্রায় ১২টি ভিন্ন ভিন্ন পয়েন্টে এ টাই-ইন কাজ সম্পাদন করার কথা ছিল।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজ আপাতত স্থগিত করা হয়েছে। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শহরের শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিক সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ যথারীতি চালু থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিকল্প বাজারে পোশাক রপ্তানিতে বড় ধস

বিকল্প বাজারে পোশাক রপ্তানিতে বড় ধস

তিন দেশে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দেশে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেবা চালু করা হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App