×

রংপুর

নীলফামারীতে অনলাইন জুয়াড়ি ও ভিসা প্রতারক গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০১:১০ পিএম

নীলফামারীতে অনলাইন জুয়াড়ি ও ভিসা প্রতারক গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার হয় আশিকের কয়েকজন সহযোগী। ছবি : সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার অনলাইন জুয়াড়ি ও ভিসা প্রতারক নিয়ামত সরকার আশিক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ। গ্রেপ্তারকৃত আশিক সৈয়দপুরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াড়ি ও ভিসা প্রতারক আশিক তার সহযোগীদের নিয়ে অনলাইনে জুয়া এবং ভিসা দেয়ার নামে প্রতারণা করে আসছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান ভিসা প্রদানে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে দেশের এবং প্রবাসীদের আকৃষ্ট করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেয়। 

এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় আশিকের কয়েকজন সহযোগী। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী নীলফামারী ও সৈয়দপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, দীর্ঘদিন থেকে আশিককে গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সৈয়দপুর থেকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App