×

রংপুর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতের কোচবিহারের ময়নাতলী গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহত শহিদুল ইসলাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে। 

আরো পড়ুন: ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

বিজিবি ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তের ৮৫৯ প্রধান পিলার নম্বরের ৪ নম্বর উপ-পিলার এলাকায় আহত শহিদুল ইসলামসহ ৫/৬ জনের একটি চোরাকারবারির দল ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। তাদের সহায়তায় ভারতের গরু চোরাকারবারি করে এ এ দলটি। গরু নিয়ে ফেরার পথে ভারতের রানীনগর ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে শহিদুলের পায়ে গুলি লাগে। এসময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে রাতেই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তিনি গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App