×

রংপুর

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকায় একটি কদম গাছ থেকে আলামিন ইসলাম (৬৫) নামে এক নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আদর্শপাড়ার একটি কদম গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী জানায়, নিহত আলামিন ইসলাম প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার আগের নাম ছিল গোবিন্দ চন্দ্র। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ‘গোবিন্দ’ নামেই পরিচিত ছিলেন।

কালীগঞ্জ থানা পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আলামিন ইসলাম ভারতের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে আসার পর জাতীয় পরিচয়পত্রে তার বাবার নাম আছর মাহমুদ উল্লেখ রয়েছে এবং তিনি বাংলাদেশের একজন ভোটার হিসেবে নিবন্ধিত। ভারতে বসবাসকালে তার বাবার প্রকৃত নাম কী ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে কৌশলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আয়েশা নামের এক মুসলিম নারীকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। এই দম্পতির এক ছেলে সন্তান রয়েছে, যিনি বর্তমানে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক মুঠোফোনে জানান, নিহত ব্যক্তি প্রায় ৩০-৪০ বছর আগে একাই বাংলাদেশে আসেন। তার ভোটার আইডি কার্ড অনুযায়ী বাবার নাম আছর মাহমুদ। সে হিসেবেই তিনি আছর মাহমুদের সন্তান হিসেবে পরিচিত।

ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App